1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মেয়েদের খেলায় বিনিয়োগ করবেন মালালা ও তার স্বামী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

এবার বিশ্বজুড়ে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই। এই উদ্যোগে তার সঙ্গে থাকবেন স্বামী আসের মালিক। খবর দিয়েছে ডন পত্রিকা।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা জানান, পাকিস্তানের সোয়াতে স্কুলজীবনে খেলায় মেয়েদের অংশগ্রহণের সুযোগ ছিল খুবই সীমিত। তিনি বলেন, ‘স্কুলে দেখেছি টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে। আর মেয়েরা ক্লাসে বসে থাকত।’ এ অভিজ্ঞতা তাকে নাড়া দিয়েছিল।

মালালার মতে, খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণে সবচেয়ে বড় বাধা পৃষ্ঠপোষকতার অভাব। ফলে প্রতিভা থাকার পরও তারা সুযোগ পায় না। তাই ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী।

মালালা বলেন, মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে এই খাতে অন্যদেরও এগিয়ে আসা উচিত।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD