1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

নেতানিয়াহুকে ‘অবশ্যই চলে যেতে হবে’, সাবেক প্রধানমন্ত্রী বেনেট

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাত দিয়ে রোববার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহুর ২০ বছর ধরে ক্ষমতায় থাকা অতিরিক্ত এবং স্বাস্থ্যকর নয়। ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুর ওপর বড় ধরনের দায় বর্তায়।

 

নেতানিয়াহুর অধীনে ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান ফাটল সম্পর্কে তিনি বলেন, নেতানিয়াহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই, তবে একইসঙ্গে তীব্র বিরোধিতাও রয়েছে।

ইহুদিবাদীদের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন, যার মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়টিও অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ২০২১ সালে নেতানিয়াহু বিরোধীদের সঙ্গে জোট গড়ে ১২ বছর টানা ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন নাফতালি বেনেট। কিন্তু বেনেট ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ মিলে যে নাজুক জোট সরকার গঠন করেছিলেন, তা প্রায় এক বছর পরই ভেঙে পড়ে। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD