1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারীর পেটে লাথি মারলেন চালক, অতঃপর…

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 

যদিও গন্তব্যে পৌঁছোতেই বেশি ভাড়া চাইতে শুরু করেছিলেন অ্যাপ ক্যাব চালক। কিন্তু তা দিতে রাজি হননি মহিলা যাত্রী। অ্যাপে ভাড়া যা দেখিয়েছিল, তিনি তাই দেবেন বলেছিলেন। এ নিয়ে তর্কাতর্কির সময় ওই মহিলা যাত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে।

 

শর্মিষ্ঠা ঘোষ নামে ওই মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ আলি। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২) এবং ৭৪ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কলকাতা সংলগ্ন সল্টলেকে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, তিনি বাগুইআটি থেকে গাড়ি বুক করেছিলেন। তার গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক। অভিযোগ, সেখানে পৌঁছোনোর পর থেকেই তার কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক। মহিলা যাত্রী তা দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল, তা দিয়ে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাঁকে হেনস্থা করেন চালক। তার হাত মুচকে দেন। পেটেও লাথি মারেন। ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD