1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

রোববার (৩১ আগস্ট) রাতে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসে জয়নুল আবেদিন মিলনায়তনের ভিতরে রেখে গেটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুর ১ টা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষকরা আটকে থাকেন।

 

পরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সমঝতার আলোচনা শুরু করেন। তবে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে বহিরাগতরা এবং হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। এরপর শিক্ষকদের বের করে আনা হয়, শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD