1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান প্রদেশের দিয়ামার জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকাল ১০ টার দিকে চিলাস শহরে থাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এতে আরও বলা হয়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণের সময় উড্ডয়নের পরপরই এতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ফলে বিমানে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পাইলট ইন কমান্ড মেজর আতিফ, সহ-পাইলট মেজর ফয়সাল, ফ্লাইট ইঞ্জিনিয়ার নায়েব সুবেদার মকবুল, হাবিলদার জাহাঙ্গীর এবং নায়েক আমির।

এর আগে, দিয়ামারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আব্দুল হামিদ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, হেলিকপ্টারটি একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।

তিনি বলেন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD