1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বেঙ্গালুরুর রাস্তায় প্রাক্তন ব্যাংক কর্মীর অসহায় জীবন, হাতে চিরকুটে সাহায্যের আবেদন

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

এবার ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে দেখা মিলেছে এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা ব্যাকপ্যাক আর হাতে ধরা একটি চিরকুটে লেখা— “১৪ বছর ধরে ব্যাংকে চাকরি করার পর এখন বেকার আমি, থাকার জায়গাও নেই। চাই সাহায্য।” তার পাশে রাখা একটি ছোট কাগজে কিউআর কোডও ছিল, যা ডিজিটাল অনুদানের জন্য ব্যবহার করা হতে পারে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই হৃদয়বিদারক দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে শেয়ার করেন এক ব্যবহারকারী। তিনি লেখেন, “বেঙ্গালুরুর এক সিগন্যালে এই মানুষটির সঙ্গে দেখা হলো। বিষয়টি কি সমাজের ব্যর্থতা, নাকি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফলে পাওয়া দুর্ভাগ্য?”

 

 

 

 

রেডিটে পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ সহানুভূতি প্রকাশ করে বলেন, দেশের কঠিন বাস্তবতা হলো কলেজ থেকে পাস করা শিক্ষার্থীদের মাত্র ১%-এর জন্যও চাকরি নেই। আবার কেউ সমালোচনা করে প্রশ্ন তোলেন, শারীরিকভাবে সক্ষম হয়েও বেঙ্গালুরুর মতো শহরে কেন কাজ খুঁজে নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে আরেকজন মন্তব্য করেন, “শারীরিকভাবে সক্ষম হলে ডেলিভারি বা ড্রাইভিংয়ের মতো কাজ করা সম্ভব। তবে দীর্ঘদিন বেকার থাকলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, বিষণ্ণতায় ভোগে— সেটিও বড় বাধা হয়ে দাঁড়ায়।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD