1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ

  • প্রকাশিতঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

দেশে আরও হাজার হাজার, শত শত ওসমান হাদির প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, লাখ লাখ মানুষ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওসমান হাদির জানাজায় এসেছে, এই জানাজা আমাদের অনেক বার্তা দিচ্ছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের; যে মানুষগুলো এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে আল্লাহর রাহে কোরবান করবেন। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলেও অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এতো লাখ লাখ মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে।

তিনি আরও বলেন, আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন। আমাদের ঘরে ঘরে হাদি প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা-আদর্শ, সততা-নিষ্ঠা যদি ধারণ করতে পারি, আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

সেই প্রেরণা যেন তরুণরা ধারণ করতে পারে এমন প্রত্যাশা রাখেন শায়খ আহমাদুল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD