1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে রোহিত শর্মাকে আউট করে টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট নেয়া প্রথম বোলার হলেন তিনি।

আজ ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারায় আজ ভারতীয়দের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুরুতেই রোহিত শর্মাকে আউট করেছেন সাকিব আল হাসান। ভারতীয় অধিনায়ককে সাজঘরের পথ দেখিয়ে দারুণ এক মাইলফলকও গড়েছেন সাকিব।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলার আভাস দিয়েছিলেন রোহিত শর্মা। ১০ বল খেলেই করেছিলেন ২৩ রান। চতুর্থ ওভারে সাকিবের বলে একটি করে ছয় এবং চার মেরেছিলেন তিনি। তবে এরপরই তাকে সাজঘরের পথ দেখান সাকিব। তার বলে জাকের আলী অনিকের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন রোহিত। রোহিতের উইকেট নেয়ার মধ্য দিয়েই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক উইকেট

  • সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৫০
  • শাহিদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৯
  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৩৮
  • ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা) – ৩৭
  • সঈদ আজমল (পাকিস্তান) – ৩৬

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বাধিক উইকেট

  • টিম সাউদি (নিউ জিল্যান্ড) – ১৬৪
  • সাকিব আল হাসান (বাংলাদেশ) – ১৪৮
  • রশিদ খান (আফগানিস্তান) – ১৪৭
  • ইশ সোধি (নিউ জিল্যান্ড) – ১৩৮
  • মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ১২৭

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD