1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১লা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ নিয়ে ফারিয়ার পোস্ট

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

ফেসবুকে ফারিয়া লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।’

সেই সাংবাদিকের মেসেজ তুলে ধরে সোমবার দিবাগত রাতেই আবারও একটি স্ট্যাটাস দেন ফারিয়া শাহরিন। যেখানে তিনি জানান, নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন। পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না।

অভিনেত্রী লেখেন, ‘রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম। এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগলো। সে বললো, আমি নাটক ছেড়ে দিচ্ছি, সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে।’

ফারিয়া যোগ করেন, ‘চিল ব্রো। আমি বলছি, আপাতত করছি না। কবে করবো জানিনা। তার মানে হলো একটু বিরতিতে আছি। তার মানে এই নয়, আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে।’

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া শাহরিন বলেন, ‘যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি, তারা দয়াকরে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন। ভুল নিউজ ছড়াবেন না, আমার অনুরোধ।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজাঙ্গনে পথচলার শুরু অভিনেত্রী ফারিয়া শাহরিনের। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্র কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর চলতি বছরে মা হন তিনি। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD