1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মসজিদের ডিজিটাল স্কিনে ভেসে উঠল ‘জয় বাংলা’

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সোমবার ফেনী সদরের বড় মসজিদের নামাজের সময় দেখানো স্কিনের ‘জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরে আসবে ‘লেখা দেখা যাওয়ায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় মসজিদের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মুসল্লিরা নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের স্কিনে এ লেখা দেখা যায়। মুসল্লিরা উত্তেজিত হয়ে মসজিদ কমিটির সদস্যদের খুজতে থাকে। তবে মসজিদের ম্যানেজার  নূর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। এ খবর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে।

এ সময় মসজিদ কমিটির কেউ উপস্থিত ছিলেন না। ছাত্রনেতারা ফেনী জেলা প্রশাসককে জানালে তিনি ফেনী সদর ইউএনও কান্তা ও ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুসল্লি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদের কারণে মসজিদের ম্যানেজার নূর নবী জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মডেল থানা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওমর ফারুক জানান, ফেনী ১ আসনের  সাবেক এমপি নিজাম হাজারী ও সাবেক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম মিয়াজীর গুন্ডারা এ সব কাজে লিপ্ত। হাসিনা সরকার পালানোর পর তারা নানা ধরনের যড়ষন্ত্র করছে। এ ব্যাপারে মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, সোমবার দুপুরে মসজিদের স্বিনে নামাজের সময়ের পরিবর্তে জয় বাংলা, আওয়ালী লীগ আবার ফিরে আসবে লেখাটি দেখে এবং ঘটনাস্থল পরিদর্শনে যাই।

এ ঘটনার সত্যতা মিলেছে। যড়ষন্ত্রকারীরা ফেনীকে অশান্ত করার চক্রান্ত চেষ্টা করছে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য  মসজিদে তত্ত্বাবধায়ক  নূর নবীকে আটক করা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD