1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: দুবাইয়ে প্রধান উপদেষ্টা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

এবার জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি।

এসময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন ড. ইউনূস। মানবাধিকার কমিশনের ওই প্রতিবেদন বাংলাদেশের জন্য ‘স্বস্তির’ বলে উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে তখনকার প্রধানমন্ত্রীর আদেশে কীভাবে পুলিশ ও সশস্ত্র বাহিনী হত্যা, গুম, নির্যাতন করেছে- সবই জাতিসংঘের প্রতিবেদনে বিস্তারিত এসেছে। তাই বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নিজ থেকে এ বিষয়ে কিছু বলতে হবে না। কারণ আমাদের কাছে জাতিসংঘের ডকুমেন্ট আছে। এটা স্বস্তির।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD