1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • প্রকাশিতঃ সোমবার, ১২ মে, ২০২৫

 শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তিব্বতের শিগাতসে শহর। ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প ১০ কিমি গভীরতায় আঘাত হানে। শহরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র শহর হিসেবে পরিচিত।

ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এবং চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ভূমিকম্পটি সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টা ১১মিনিটে শিগাতসে শহরের কাছে আঘাত হানে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।

জানা যায়, প্রশাসন থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে, তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো। টিংরি শহরটি শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD