1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সারা দেশে বইছে মৃদু শৈত্য প্রবাহ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

রাজধানীসহ সারাদেশে বইছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার   সূর্যের দেখা মেলেনি, তবে বৃহস্পতিবার  ঢাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  সূর্যের দেখা মিলল।

শৈত্য প্রবাহে কারনে দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে,  বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

শিশুরা ও বয়স্করা শীতজনিত অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে, শীতজনিত রোগ যেমন, ডায়রিয়া ও সদ্বিজ্বরে ভুগছেন তারা।

শীতের গরম জামা কিনতে ব্যস্ত  মানুষ।

শীত নিবারনের জন্য গরম কাপড় কিনতে মানুষ ভিড় করছেন  দোকানগুলোতে।

রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা জেলাগুলোতে মৃদু শৈত্য বইছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর – উত্তর পশ্চিমাঅঞ্চলে  মাঝারি থেকে তীব্র শীত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দেশের  সর্বোচ্চ তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রী সেলসিয়াস।

শৈত্য প্রবাহ আরও দু একদিন থাকতে পারে বলে জানিয়েছেন, আবহাওয়া অফিস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD