1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

আন্তর্জাতিক পুরস্কার পেলেন ইরানের সেই টিভি উপস্থাপিকা

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫

এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও অসম সাহসিকতার সঙ্গে সম্প্রচার চালিয়ে যাওয়া ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত শনিবার (২৮ জুন) এক বিশেষ অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কারের মাধ্যমে সাহসী উপস্থাপিকার পাশাপাশি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও সম্মান জানানো হয়।

১৩ জুন, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আগ্রাসন শুরু করে। এর অংশ হিসেবে ১৬ জুন তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় টিভি লাইভে ছিলেন সাহার এমামি। বিস্ফোরণের পর তিনি নিরাপদ স্থানে সরে গেলেও, কিছু সময়ের মধ্যেই আবার ফিরে আসেন ক্যামেরার সামনে। তার এই আত্মত্যাগী সাহসিকতা ইরানে ব্যাপক প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়ে ওঠে।

 

 

 

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘সাহসিকতা, প্রতিরোধ আর পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সাহার এমামি ও তার সহকর্মীরা। এই পুরস্কার ইরানি সাংবাদিকতার প্রতি আমাদের শ্রদ্ধা ও সংহতির প্রতীক।’ জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাহার এমামি ও ইসরায়েলি হামলায় নিহত আইআরআইবি কর্মীদের ‘মিডিয়া শহীদ’ আখ্যা দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।

পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনি। তিনি বলেন, এই পুরস্কার কেবল একজন উপস্থাপিকার নয়, পুরো ইরানি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক। অনুষ্ঠানে ভেনেজুয়েলার সরকার, মিডিয়া ও সাধারণ জনগণ করতালির মাধ্যমে সাহসী সাংবাদিকতাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি দেশটির একাধিক জাতীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। সূত্র : প্রেস টিভি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD