1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সৌদিতে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানে গত এক সপ্তাহে ২১ হাজার ৯৯৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ আগস্ট) এমনটাই খবর দিয়েছে গালফ নিউজ।

গ্রেপ্তার হওয়া প্রবাসীদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৪৩৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৬৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য ৩ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৭৮৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয়, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৭ জন প্রবাসীকে আটক করা হয়।

এ সময় আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে, যাদের মধ্যে ২২ হাজার ৮৩৭ জন পুরুষ ও দুই হাজার ৬০২ জন নারী।

গ্রেপ্তারদের মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ২ হাজার ৯৭৩ জনকে প্রত্যাবাসনের প্রক্রিয়ায় চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৬১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আইনে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের নানা দেশের লাখ লাখ প্রবাসী শ্রমিক কর্মরত আছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবেই দেশটিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান ও শাস্তিমূলক পদক্ষেপের খবর প্রকাশ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD