1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ইসরায়েলের হামলায় ইয়েমেনের ১১ মন্ত্রী নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলো পরিচালনার জন্য গঠিত সরকারের ১১ জন মন্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) হুথি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবা এ খবর জানিয়েছে।

 

গত ২৮ আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন- বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ, অর্থনীতিমন্ত্রী মঈন আল-মাহাকরি, কৃষিমন্ত্রী রাদওয়ান আল-রুবাই, পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের, জ্বালানিমন্ত্রী আলী হাসান, সংস্কৃতিমন্ত্রী আলী আল-ইয়াফেই, শ্রমমন্ত্রী সামির বাজালা, তথ্যমন্ত্রী হাশেম শরফ আল-দিন এবং ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আল-মাওলিদ। সেই সঙ্গে মন্ত্রী পদমর্যাদার সরকারি অফিসপ্রধান মোহাম্মদ আল-কাসবি এবং সচিব জাহিদ আল-আমদি প্রাণ হারান।

এর আগে, রুশ বার্তা সংস্থা তাসকে হুথির একটি সূত্র শনিবার প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারর স্থলাভিষিক্ত হয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতাহ।

 

ইসরায়েলি হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে, হুথি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি বেঁচে গেছেন। তবে বিভিন্ন সূত্রে তার মৃত্যুর খবর এসেছে

২৮ আগস্ট বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল-হাউথি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন, তখন ইসরায়েলি বিমান হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় হামলা চালায়।

দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামলাটি হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছিল। ইসরায়েলি বিমান কমপক্ষে দশটি হামলা চালিয়েছে, যেখানে হুথি কর্মকর্তারা নেতার ভাষণ দেখার জন্য জড়ো হয়েছিল।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD