1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

নায়িকা পপিকে হত্যার হুমকি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

এবার পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চিত্রনায়িকা পপি আবারও হত্যার হুমকি পেয়েছেন। তার অভিযোগ, চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং সে কারণে সদ্য প্রয়াত বড় চাচা কবির হোসেনকে শেষবার দেখতে পর্যন্ত যেতে পারেননি তিনি।

পপি জানান, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন। কিন্তু সেই জমি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তারেক নানা রকম হুমকি দিতেন এবং খুলনায় গেলে “বেঁচে ফিরতে পারবেন না” বলেও ভয় দেখাতেন।

সম্প্রতি জমি ফেরত চাইতেই আবারও হুমকি পান তিনি। পপির দাবি, চলতি মাসে তারেক বিএনপি কর্মীর নাম ব্যবহার করেও তাকে ভয় দেখিয়েছেন।পপি বলেন, তারেক একসময় তাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতেন। পরে তার চাচাতো বোন মুক্তাকে বিয়ে করে জমিদার বাড়িতে প্রভাব বিস্তার করতে শুরু করেন। ক্ষমতার ছত্রছায়ায় থেকে তিনি পপির ক্রয়কৃত জমি দখলে নেন। সরকার পরিবর্তনের পর পপি জমি ফেরত চাইলে কোনো সদুত্তর মেলেনি, বরং নতুন করে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি অভিনেত্রীর।

পপি আরও বলেন, “পরিবারের সম্মান চিন্তা করে আমি নিজেই সঞ্চয়ের টাকা দিয়ে জমি কিনেছিলাম। আমার চাচা ২০০৭ সালেই জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু পরে জায়গা বুঝে নিতে গেলে আমাকে হুমকি দেওয়া শুরু হয়।”

জানা গেছে, শুধু পপিই নন, তার আরেক চাচা বাবর হোসেনও নানা সময় তারেকের হুমকির শিকার হয়েছেন। সম্প্রতি এ বিষয়ে তিনি খুলনায় সংবাদ সম্মেলনও করেন।

অভিযোগের বিষয়ে জানতে তারেক আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেখা করেননি এবং ফোন রিসিভ করেননি। তার স্ত্রী মুক্তা ফোন ধরলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD