1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাদ তামিম, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ২১ জন

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে আসতে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। সেই সভা শেষে নির্বাচক প্যানেলে পরিবর্তন ও নতুন অধিনায়ক ঘোষণা ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন সেটিও জানিয়েছে বিসিবি।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; ক্রিকেটের এই ৩ সংস্করণে আগামী এক বছরের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড।

এর আগের বছর চুক্তিতে থাকলেও এবার রাখা হয়নি ওপেনার তামিম ইকবালকে। তিনি ছাড়াও গত বছর চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে রাখা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেনকে। আর প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

২০২৪ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD