1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সংরক্ষিত নারী আসন: কপাল খুলল না কোনো তারকারই

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৭ জন তারকা শিল্পী। তাদের মধ্যে কোনো তারকা প্রার্থীই মনোনয়ন পেলেন না।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৭ জন তারকা শিল্পী হলেন-সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি, শাহনুর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নুসরাত ফারিয়া প্রমুখ। তাদের কাউকেই এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

গেল জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও তারকা শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা যায়। তাদের মধ্যে লাকী ইনাম, সুজাতা বেগমের মতো বরেণ্য শিল্পীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর কিংবা নুসরাত ফারিয়ার মতো তারকারা। তবে শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পেলেন না।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

গতবারের সংরক্ষিত নারী আসন থেকে লাকী ইনামের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ছিল। তাই এবার তিনি এমপি হচ্ছেন বলে খবর চাউর হয়েছিল। তবে শেষমেশ তারও কপাল খুলেনি।

এছাড়া শমী কায়সার ও তারিন জাহানের নামও আলোচনায় থাকলেও তাদের ভাগ্যেও জোটেনি আওয়ামী লীগের মনোনয়ন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD