1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৮শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বিয়ে করলেন স্পর্শিয়া

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

ভালোবাসা আর বসন্তের দিনে বিয়ে করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সৈকতেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইনানি সৈকতে হয়েছে তাদের বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

স্পর্শিয়া বলেন, ‘নাওঈদকে আমার আম্মুর  খুব পছ্ন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

সমুদ্র সৈকতে বিয়ে করার পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমূদ্র দুটোই রয়েছে। শশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধ্যাণ্য দিয়েছেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD