1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

জোট বাঁধলেন ডিপজল-মিশা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সামনে রেখে প্যানেল গোছাতে শুরু করেছেন প্রার্থীরা। জানা গেছে, এবার একই প্যানেল থেকে ভোটে লড়বেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর।

মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে প্যানেল তৈরি করবেন। এই প্যানেলে জয় চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খল অভিনেতা ডিপজল।

ডিপজল বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব। শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।’

এদিকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মিশা সওদাগর। ছবিতে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন। ক্যাপশনে লেখা, ‘ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট-বড় প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট-বড় প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী। আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলব।’

অন্যদিকে, বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। নিপুণ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলেও তার প্যানেলে সভাপতি কে হচ্ছেন—তা এখনও পরিষ্কার নয়। আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD