1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

নির্বাচনে জয়ী আলেক-পলি

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

আলোচিত তারকা আলেকজান্ডার বো ও পলি। একসঙ্গে জুটি বেঁধে অভিনয়ও করেন তারা। এবার এই দুই তারকা বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচনে বিজয়ী হয়ছেন। আলেকজান্ডার বো ২৬৫, রিয়ানা রহমান পলি ২৪৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিএফডিসিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন হয়। এই নির্বাচনে সামসুল আলম-মো. ইকবাল হোসেনের প্যানেলের অধিকাংশ জয়লাভ করেছে।

নির্বাচনে জয়লাভ করে পলি বলেন, ‘এ অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারব না। টানটান উত্তেজনায় নির্বাচনটি হয়েছে। ভেবেছিলাম এমন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় জয় পাবো না। এ জয়ে আমি অনেক খুশি। ভোটারদের প্রতি অফুরান্ত ভালোবাসা। এই এক বছর ভালো কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। ভোটারদের আরও কাছে যাওয়ার চেষ্টা করব।

 

আলেকজান্ডার বো বলেন, ক্লাব মেম্বারদের সঙ্গে আমি যোগাযোগ সমন্বয় রেখে কর্মকাণ্ড চালিয়ে যাব। মেম্বারদের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে জয় লাভ করেছি। ক্লাবের উন্নয়নে কাজ করবো।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন-মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার বো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। একটি সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়, অন্যটি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম।

 

চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের মানুষেরা ক্লাবটির সঙ্গে যুক্ত।ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৬৫৯ জন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD