1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ঋণের চাপ সহ্য করতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

কুড়িগ্রামের রাজারহাটে গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫১) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ সোনালুরকুটি গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি সমাজতান্ত্রিক দল (বাসদ) এর রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক ঋণগ্রস্থ ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ চলছিল।

ঋণের টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি সোমবার(১৯ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০টায় সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে ফাঁস দেন। বাড়ির লোকজন টের পেয়ে তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাকে ফাঁস থেকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারনা করছি এটি একটি আত্মাহত্যা। তার পরেও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD