1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

তারুণ্য ধরে রাখতে উপকারী ৫ খাবার 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

প্রকৃতির নিয়মে বয়স বাড়বে এটাই স্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পাশাপাশি ত্বকেও ছাপ পড়ে। তবে পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণে বয়সের আগেই অনেকের ত্বকে ছাপ ফেলছে।  এজন্য কেউ কেউ অ্যান্টি অ্যাজিং নানা ধরনের ক্রিম ব্যবহার করেন। কিন্তু ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে শুধু ক্রিমই যথেষ্ট নয়। শরীর ভিতর থেকেও সুস্থ রাখতে হবে। এজন্য খাদ্যতালিকায় নিয়মিত কিছু খাবার রাখা জরুরি। যেমন-

দই: দইয়ে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে, যা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখে। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের টান টান ভাব বজায় রাখতে সাহায্য করে।

কাঠবাদাম: ত্বকের বলিরেখা দূর করে বয়সকে ঠেকিয়ে রাখতে বিশেষ ভূমিকা নেয় কাঠবাদাম। এতে প্রচুর মাত্রায় ভিটামিন ই থাকায় এটি ত্বককে সতেজ রাখে।

পাকা পেঁপে: এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় পেঁপে রাখতেই হবে। পেঁপে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। ত্বকের দাগছোপ দূর করতেও ভীষণ উপকারী এই ফল।

পানি: ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে পর্যাপ্ত পানি পানের জুড়ি নেই। পানি খেলেই যেমন শরীরের একাধিক রোগব্যাধি জব্দ হয়, তেমনই ত্বকের নানা সমস্যার সমাধান হতে পারে। এ কারণে দিনে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়ার অভ্যাস তৈরি করুন। শরীরে টক্সিনের মাত্রা বাড়লেই ব্রণ, ফুসকুড়ির সমস্যা বাড়ে, ত্বকের চামড়া ঝুলে যায়। দিনে পর্যাপ্ত মাত্রায় পানি খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এর ফলে ত্বক থাকে সুস্থ।

অ্যাভোকাডো: ত্বকের কোষকে সুন্দর এবং তরতাজা দেখাতে শরীরে লিনোলেনিক অ্যাসিড এবং আলফা লিনোলেনিক অ্যাসিড প্রয়োজন। অ্যাভোকাডোর মধ্যে এই দু’টি ফ্যাটি অ্যাসিড ছাড়াও রয়েছে উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাট, যা বলিরেখা দূর করতে ভূমিকা রাখে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD