1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

খেলা শেষে প্যাভিলিয়নে ফেরার আগেই প্রাণ হারালেন ক্রিকেটার

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

ক্রিকেট খেলার মাঠে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। খেলার মাঠে ম্যাচ চলাকালীন সময়েই প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে। এবার তেমনই এক ঘটনা ঘটেছে ভারতে। ম্যাচ শেষে প্যাভিলিয়নে ফেরার আগে মাঠেই প্রাণ হারান ৩৪ বছর বয়সী ওয়াইসি হোইসালা। 

ভারতের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন হোইসালা। কর্ণাটকের হয়ে খেলতেন তিনি। দেশটির বেঙ্গালুরে অনুষ্ঠিত এইজিস সাউথ জোন টুর্নামেন্টে কর্ণাটক-তামিলনাড়ু ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা ফিরছিলেন প্যাভিলিয়নে। ঠিক তখনই হঠাৎ করে জ্ঞান হারান হোইসালা। পরিস্থিতি সুবিধাজনক না হওয়ায় দ্রুত তাকে নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে। ডাক্তাররা জানান, পৌঁছানোর আগেই মৃত্যু হয় হোইসালার।

কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু হোইসালার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এইজিস সাউথ জোন টুর্নামেন্টে কর্ণাটকের বোলার হোইসালার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

উল্লেখ্য, ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন হোইসালা। কর্ণাটক প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলতে দেখা গেছে তাকে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD