1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীর সদরঘাটের টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে আগানগর এলাকা থেকে সাদেক মিয়ার নামে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এ নিয়ে ৫ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার হলো। 

ঢাকার সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ আবদুস সোবাহান জানান, গত বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে একটি নৌকায় চড়ে ৫ যাত্রীসহ তারা কেরানীগঞ্জ যাওয়ার পথে এমভি এমআর খান ও এমভি কুয়াকাটা-১ লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে যায়। মাঝিসহ তিন যাত্রী পারে উঠতে সক্ষম হলেও সেলিম, আতাউর রহমান ও সাদেক মিয়া নিখোঁজ ছিলেন।

দুর্ঘটনার দুদিন পর গত শনিবার প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রহমান ডকইয়ার্ডে সামনে সেলিমের মৃতদেহ ভেসে উঠে। পরে বিকালে একই থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীতে আতাউরের লাশটিও ভেসে উঠে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহবুব আলম সুমন জানান, ময়নাতদন্ত শেষে তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। এ বিষয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD