1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৪শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

চালক ছাড়া ৭০ কিলোমিটার চলল ট্রেন, আতঙ্কে মানুষের ছোটাছুটি

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের সাধারণ মানুষ। রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রদেশটিতে চালক ছাড়া ৭০ কিলোমিটার পর্যন্ত চলেছে একটি মালবাহী ট্রেন। ওই সময় ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলছিল। এতে জনমনে তীব্র আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি ছুটে আসার খবরে রেললাইন ও স্টেশনে থাকা মানুষ ছোটাছুটি করেন।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান। ওই সময় ট্রেনটি পাঠানকোট স্টেশনে দাঁড়িয়েছিল। ব্রেক না টানায় ট্রেনটি আপনা আপনি চলা শুরু করে।

মালবাহী ওই ট্রেনটিতে পাথর ছিল। চালক ছাড়াই ট্রেনটি পাঁচটি স্টেশন অতিক্রম করে যায়। এরপর এটি উতি বাস্সিতে থামানো হয়।

এক কর্মকর্তা বলেছেন, “রেলের কর্মচারীরা লাইনের ওপর কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরপর ট্রেনটি থামে। এতে কেউ হতাহত হননি।”

৫৩টি বগি নিয়ে ওই ট্রেনটি পাঞ্জাব থেকে জম্মুতে যাচ্ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, প্রচণ্ড গতি নিয়ে ট্রেনটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।

ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিতে এখন ত্রুটি শনাক্তের চেষ্টা চালাচ্ছেন ভারতীয় রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

তবে এ ঘটনা ঠিক কি কারণে ঘটল সেটি এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তারা।

গত বছরের জুনে ভারতের ওড়িশায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হন। ওই দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা বৃদ্ধির কথা বলা হয়েছিল।

বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন ট্রেনে করে লাখ লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে যান।

সূত্র: এনডিটিভি

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD