1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শবে বরাতের দিনে কলিজায় কষ্ট দিয়ে দিলো: পরীমণি

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকাই সিনেমার হার্টথ্রব নায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। ছবি, ভিডিও কিংবা নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি ক্ষোভ ঝাড়তে এই প্ল্যাটফর্ম বেছে নেন তিনি।

 

রোববার (২৫ ফেব্রুয়ারি) পরীমণি তার ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

হঠাৎ কেন চটেছেন পরীমণি? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্তদের মনে। বিষয়টি জানতে পরীমণির মন্তব্যের ঘরে জানতে চাইলেও ভক্তদের কোনো জবাব দেননি তিনি।

 

তবে পরীমণির স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি সম্পর্কে বেশ অবগত তিনি। নায়িকার মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা নাকি? পরীমণি কি আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।’

স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন তার একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। বর্তমানে ছেলের দেখাশোনা একাই করছেন পরীমণি। পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা।

 

পরীমণির হাতে রয়েছে ‘ডোডোর গল্প’ নামের সিনেমার কাজ। এছাড়া ‘খেলা হবে’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD