1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডে হতাহত বাড়ছে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অগ্নিনির্বাপনে সরকারের সব প্রস্তুতি থাকলেও সচেতনতার অভাবে হতাহত বাড়ছে। বেইলি রোডে ওই বহুতল ভবনে পর্যাপ্ত ফায়ার এক্সিট ও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না।’

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বীমা সম্পর্কে প্রত্যক নাগরিককে সচেতন করতে হবে। বীমা থেকে কী ধরনের সুবিধা পাওয়া যাবে তা সবাইকে জানাতে হবে।’

তিনি বলেন, ‘অনেক সময় বিমা নিয়ে অনেকে নানা ধরনের ব্যবসা করেন। এমন কিছু ঘটনা আমি নিজেও ধরেছি। একটা গার্মেন্টসে বারবার আগুন, ঘনঘন আগুন। তদন্তে দেখা গেল ওই গার্মেন্টসের এক কর্মীকে ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর ৪০ কোটি টাকা দাবি করা হয়। অথচ ৪০ কোটি টাকার মালামাল পুড়েনি। নিজেই আগুন লাগাতো, মোটা অংক দাবি করতো।’

এ সময় বীমা নিয়ে যারা বাণিজ্য করে তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যে কোনো অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

বিমা সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিমা আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকি এড়াতে বিমা সহযোগিতা করে। বিমা করলে কী সুবিধা সেটা মানুষকে জানাতে হবে। সামান্য একটা প্রিমিয়াম দিয়ে একটা বিমা করলে পরে কিন্তু অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়।’

অনুষ্ঠানে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার তুলে নেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD