1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

হায়দারাবাদের নেতৃত্ব পেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আসন্ন ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে  সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়কত্ব  করবেন  অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলনেতা প্যাট কামিন্স। গত আসরে হায়দারাবাদকে নেতৃত্ব দেয়া দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামের স্থলাভিষিক্ত হলেন কামিন্স।

গত বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে সাড়ে ২০ কোটি রুপিতে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেন কামিন্স। তবে ওই নিলামেই কামিন্সের রেকর্ড ভেঙ্গে দেন তারই স্বদেশি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে ২০২৩ সালের আইপিএলে খেলেননি কামিন্স। গেল বছরই কামিন্সের নেতৃত্বে আইসিসি ইভেন্টে বড় দু’টি ট্রফি জযের স্বাদ পায় অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জয় করে নেয় অসিরা।

 

অধিনায়ক হিসেবে কামিন্সের দক্ষতায় মুগ্ধ হয়ে তার কাঁধেই দায়িত্ব তুলে দিলো হায়দারাবাদ ফ্র্যাঞ্চাইজি। এর আগে কখনও আইপিএল বা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কোন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স।

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD