1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সরকারিভাবে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেবে জর্ডান।

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

সরকারিভাবে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেবে জর্ডান। সোমবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি গার্মেন্টসে দক্ষ জনবল নেয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে। তবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে।

এছাড়া বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষত সনদধারীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে।

পদবী ও বেতন: মেশিন অপারেটর পদে ২০ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার; লাইন ইনচার্জ পদে ২ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার এবং আয়রন ম্যান পদে ১০ জন পুরুষ কর্মী নেবে গার্মেন্সটি। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া মেশিন অপারেটর পদে ২০০ জন নারী কর্মী নেয়া হবে। এ পদে নারী কর্মীদের বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার।

চাকরির শর্তাবলী: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)। চাকরির চুক্তি ৩ বছরের (নবায়নযোগ্য), নিয়োগকর্তা কর্তৃক থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন সুবিধা; চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগ কর্তা বহন করবে। এছাড়া জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন শ্রমিকরা।

 

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় জিনিস:

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চ, ২০২৪ ইং পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য এখানে নারীরা ক্লিক করুন এবং পুরুষরা এখানে ক্লিক করুন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD