1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

এক গানে কণ্ঠ দিলেন ১০৫ জন শিল্পী!

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন। দিনটিকে উদযাপনের লক্ষ্যে এর মধ্যে তৈরি হয়েছে নতুন একটি গান। যে গানে কণ্ঠ দিয়েছেন ১০৫ জন শিল্পী। একই শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে ভিডিওচিত্র।

যা ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে। বিশেষ এই গানটি লিখেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার।

জানা গেছে বঙ্গবন্ধুর জন্মদিন (১৭ মার্চ) থেকে বিশেষ গানটি বিটিভিতে ফিলার হিসেবে প্রচার হবে বলে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্য থেকে ১০৫ জন শিল্পী গানটির অডিও আর ভিডিওতে অংশগ্রহণ করেন। সাংগঠনিকভাবে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি, সঙ্গীতভবন, লোকাঙ্গন ও উঠোন-এর মোট ১০৫ জন শিল্পী সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন।

গানটি প্রসঙ্গে গীতিকবি আখতার হুসেন বলেন, ‘আমার বহু বছরের লালিত স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ওপর একটি বিশেষ গান করার। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন শাহীন সরদার।’ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আরও ভালো লাগছে গানটি সাংগঠনিকভাবে গেয়েছেন শিল্পীরা।’ এদিকে সংগীত পরিচালক শাহীন সরদার বলেন, ‘প্রকৃত অর্থেই কবি আখতার হুসেন বঙ্গবন্ধুর ওপর একটি অসাধারণ গান লিখেছেন।

বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে ১০৫ জন শিল্পীর সমন্বয়ে গানটির সুর ও সংগীত পরিচালনা করতে পেরে আমার খুবই ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে এই গানের সাথে যুক্ত হয়েছেন।’ গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন বিটিভির মহাপরিচালক নূরুদ্দিন জাহাঙ্গীর, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার এবং প্রযোজনা করেছেন প্রোগ্রাম ম্যানেজার আবু তৌহিদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD