1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

তামিমের শর্ত নিয়ে সুজনের খোঁচা

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে দেখা গিয়েছিল তামিম ইকবালকে। এরপর সাত মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি দেশসেরা ওপেনারকে। অভিমানী তামিমকে ফেরাতে তৎপর বিসিবি। তবে, দলে ফিরলেও বিসিবিকে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়ার কথা জানিয়েছেন তামিম। বিষয়টি পছন্দ হয়নি সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের।

আজ সোমবার (১১ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনীর ম্যাচশেষে তামিম প্রসঙ্গে কথা বলেন সুজন। জানা গেছে, জাতীয় দলে ফেরার বিষয়ে তামিম ইকবালের সাথে আলোচনা সেরে ফেলেছেন বিসিবির দুই সিনিয়র পরিচালক ও বিসিবির অন্যতম শীর্ষ নীতি-নির্ধারক এনায়েত হোসেন সিরাজ আর জালাল ইউনুস।

তামিম প্রসঙ্গে সুজন বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।’

তিনি আরও যোগ করেন, ‘কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD