1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

টেস্টে দুই ডাবল-সেঞ্চুরিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়াল। সেরা হওয়ার দৌঁড়ে জয়সওয়ালের সাথে মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। তাদের দু’জনকেই পিছনে ফেলে সেরা হয়েছেন ভারতীয় এ ওপেনার।

যশ্বসী জয়সওয়াল ছাড়াও আইসিসি নারী বিভাগে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। মঙ্গলবার (১২ মার্চ) এক বিবৃবিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে ডাবল-সেঞ্চুরি হাঁকান জয়সওয়াল। বিশাখাপত্তমে ২০৯ ও রাজকোটে অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলেন তিনি। টানা দুই ডাবল-সেঞ্চুরিতে সিরিজে পিছিয়ে পড়া ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জয়সওয়াল। রাজকোটের ডাবল-সেঞ্চুরিতে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছক্কায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে স্পর্শ করেন জয়সওয়াল।

গত বছরের সেপ্টেম্বরের পর ভারতের কোন খেলোয়াড় হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন জয়সওয়াল। ভারতের হয়ে সর্বশেষ মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ওপেনার শুভমান গিল।

জয়সওয়ালের সাথে মাস সেরা দৌড়ে মনোনয়ন পাওয়া উইলিয়ামসন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এছাড়া শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে গেল মাসে ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন নিশাঙ্কা। পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৯ বলে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলার সুবাদে মাস সেরার তালিকায় নাম উঠেছিল নিশাঙ্কার।

নারী ক্রিকেটে সাদারল্যান্ডের সাথে মনোনয়ন পেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার এশা ওঝা ও কাবিশা ইগোদাগে। তবে তাদের দুজনকে হটিয়ে ফেব্রুয়ারি সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD