1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

লঙ্কানদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও, ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছে শান্তর দল। এবার সিরিজ জয়ের মিশনে শুক্রবার (১৫ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। জয়ের কম্বিনেশনে কি কোচ হাথুরুসিংহে একাদশে কোন পরিবর্তন আনতে পারেন?

প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগার বোলাররা। তবে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙ্গার পর একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। সেদিন তাসকিন, শরিফুল, সাকিব ও মিরাজের বোলিং ছিল অসাধারণ। তবে খরুচে ছিলেন তাইজুল ইসলাম। ৮ ওভার বোলিং করে ৫৪ রান দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। পাননি কোন উইকেটও।

বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্মও দারুণ।

এছাড়া বাংলাদেশের একাদশে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন পেসারের পাশাপাশি দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন ও সৌম্য ভালো না করলেও, কোচ তাদের উপরই ভরসা রাখতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD