1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মনিপুর স্কুল কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে।

পরীক্ষার্থীরা অভিযোগ করলে দীর্ঘ সময় পর সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আজ শুক্রবার (১৫ মার্চ) সারাদেশের বিভাগীয় পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল ও স্কুল-২ পর্যায়ে পরীক্ষা চলে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। এরপর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৯টার পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানালে আধা ঘণ্টা পর তা স্থগিত করে দেওয়া হয়। এরপর সাড়ে সকাল ১১টার দিকে সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে।

কেন্দ্রের দায়িত্বে থাকা একজন শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা জানায় তাদের বিষয় কোড ছিল-২০০, যেখানে বিষয় কোড-৩০০ এর প্রশ্নপত্র দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরীক্ষা শুরুর ৩৫ মিনিট পর তা স্থগিত করা হয়। বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষকে জানানোর পর তারা সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন।’

এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন তিনি এ বিষয়ে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদন দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

সারা দেশে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অংশগ্রহণের ১৮-তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD