1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শেষ ওয়ানডেতে লিটন আউট, জাকের ইন

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪

চলমান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। বাজে পারফর্ম্যান্সের কারণে এবার দল থেকে বাদ পড়লেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তার বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও শূন্য রানেই আউট হয়েছেন এই টাইগার ওপেনার। পারফর্ম্যান্সের কারণেই তৃতীয় ম্যাচের স্কোয়াডে আর তাকে বিবেচনা করেনি নির্বাচকরা।

এদিকে এবারের বিপিএল দিয়ে নজর কেড়েছিলেন জাকের আলী অনিক। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আলিস আল ইসলাম চটে পড়ায় তাঁর বদলে দলে ঢোকেন জাকের। এরপর জাতীয় দলে নিজের অভিষেক ম্যাচেই দারুণ এক ইনিংস খেলেন তিনি। এবার ওয়ানডে দলেও ডাক পেলেন এই তারকা।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD