1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শ্রীলঙ্কার পর এবার ধাক্কা খেল বাংলাদেশ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

তৃতীয় ওয়ানডের আগে পেসার দিলশান মাদুশঙ্কাকে হারিয়ে বড়সড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। সফরকারীদের পর এবার ধাক্কা খেল বাংলাদেশও। চোটের কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

আজ রোববার (১৭ মার্চ) তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে সাকিবের। তার পরিবর্তে সুযোগ পাওয়া খালেদ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। কিন্তু তানজিমের চোটে প্রিমিয়ার লিগ চলাকালীন চট্টগ্রামের বিমান ধরতে হচ্ছে খালেদকে। এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার।

প্রথম ওয়ানডেতে ৮.৪ ওভার বল করার পর পেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সাকিব। সেবা-শুশ্রূষা নিয়ে ফিরে এসে পরে ফিল্ডিং করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারের কোটা পূর্ণ করেন তিনি। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান তরুণ ডানহাতি পেসার।

চলমান সিরিজে খেলা দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী তানজিম। সব মিলিয়ে সাত ওয়ানডের ক্যারিয়ারে তার শিকার ২৫.৯১ গড়ে ১২ উইকেট। তিনি ছাড়াও বাংলাদেশের স্কোয়াডে আছেন তিন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ফলে সোমবারের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তানজিমের ছিটকে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে টিম ম্যানেজমেন্টের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD