1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সংগীতশিল্পী লিজার ভক্তদের জন্য সুখবর

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

শ্রোতা-ভক্তদের সুখবর দিলেন সুরেলা কণ্ঠের অধিকারী ‘ক্লোজআপ ওয়ান’ তারকা জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। মা হতে যাচ্ছেন এই গায়িকা। এ সুখবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন গায়িকার বাবা হেলাল উদ্দিন।

লিজার বাবা বলেন, লিজা বর্তমানে দেশের বাইরে রয়েছে। স্বামীর সঙ্গে আমেরিকায় রয়েছে। সেখান থেকেই আমরা এই আনন্দের সংবাদটি জেনেছি। ওদের জন্য সবার কাছে দোয়া চাইছি।

এছাড়া সোমবার (১৮ মার্চ) এ গায়িকার বেবি বাম্পের দুটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন, ওকে…।’

এর আগে গত নভেম্বরে বিয়ের খবর প্রকাশ্যে আসে এ লাস্যময়ী সুন্দরী কণ্ঠশিল্পীর। তার স্বামী সবুজ খন্দকার আমেরিকা প্রবাসী। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো’য় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ২০১২ সালে একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ প্রকাশ হয়।

২০১৫ সালে প্রকাশ হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলি সুরাইয়া’। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে নিয়মিত একক সংগীতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অর্ধশতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD