1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ঢাকায় মিলছে উটের দুধের চা!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্প্রতি অনেকেই জেনেছেন ঢাকায় পাওয়া যাচ্ছে উটের দুধের চা। ঢাকার গুলশান-২ গোল চত্বরের একটু আগেই ল্যাবএইডের উল্টো দিকে ৫২ নম্বর বাড়িতে ব্যাচেলরস এক্সপ্রেস রেস্টুরেন্ট উটের দুধের এ চা বিক্রি হচ্ছে।
গত ৬ ফেব্রুয়ারি রেস্টুরেন্টটি চালু হয়েছে বলে জানা গেছে। রেস্টুরেন্টটির উদ্যোক্তা তরুণ দুই বন্ধু আমিনুল ইসলাম ও মাহবুব হাসান। এ ব্যাপারে তারা দেশের এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

মাহবুব হাসান বলেন, উটের দুধে বিভিন্ন উপকারিতা রয়েছে। আমাদের দেশে উটের দুধের চা পাওয়া যায় না। যেকোনো রেস্টুরেন্ট চলে ভাইরালের ওপর। এ কারণে ভাবলাম নতুন আইটেম হিসেবে উটের দুধের চা তৈরি করলে মানুষ পছন্দ করতে পারেন। তারা এই চায়ের জন্য এখানে আসবেন, তারপর অন্য খাবারগুলো পছন্দ হলে সেগুলোও কিনবেন।

ঢাকায় উটের দুধ দুর্লভ হওয়ার পরও কিভাবে রেস্টুরেন্টের চাহিদা অনুযায়ী দুধ সংগ্রহ করেন তারা, এ ব্যাপারে মাহবুব বলেন, দুবাই থেকে প্যাকেট দুধ আমদানি করি আমরা। দুবাইয়ের ক্যামেলিসাস ব্র্যান্ডের ক্যামেল মিল্ক পাউডার। অর্থাৎ, উটের দুধের গুড়া বা পাউডার। দুবাইতে আগের দিন জানালে পরদিন উটের গুঁড়া দুধ হাতে পান তারা।

ব্যাচেলর এক্সপ্রেস রেস্টুরেন্টটি রোজায় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত পেরিয়ে ভোর ৫টা পর্যন্ত খোলা থাকছে। অন্য সময়ে বেলা ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত খোলা থাকে। এখানে এক মগ উটের দুধের চায়ের দাম ৪০০ টাকা। আর মাসালা চা ২০০ এবং অন্যগুলো ৪০ থেকে ১৫০ টাকার মধ্যে। চা ছাড়াও রয়েছে বিভিন্ন ফলের জুস এবং পিৎজা, বার্গার, পাস্তা, মাঞ্চিসসহ অন্যান্য ফাস্ট ফুড।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD