1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ফিলিস্তিনির কাছে বিধ্বস্ত বাংলাদেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ফিফার র‍্যাংকিংয়ে ফিলিস্তিনের স্থান ৯৭, বাংলাদেশের স্থান ১৮৩। ৮৬ ধাপ পিছিয়ে বাংলাদেশে। তবে শুরুটা ভালই করেছিল জামাল ভুঁইয়ার দল। তবে তা ধরে রাখতে পারেনি। আর তাই বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনির ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদে

কুয়েতের জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ লড়াই করে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে ফিলিস্তিনিদের আটকে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন শিহাব কামাবার।

বিরতি থেকে ফিরে একেবারে ভেঙে পড়ে বাংলাদেশের ডিফেন্স। ম্যাচের ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান শিহাব। এরপর ৪ মিনিট পর আবারও বাংলাদেশের জালে বল জড়ায় ফিলিস্তিন। দাবাঘ নিজের দ্বিতীয় গোল করেন। সেই সঙ্গে দলকে এনে ৪-০ গোলের লিড।

এরপর ম্যাচের ৭৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন দাবাঘা। তার হ্যাটট্রিকে ৫-০ গোলের লিড পায় ফিলিস্তিন। এরপর আরও বেশকিছু আক্রমণ করে তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD