1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে খুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় মানিক (৩২) নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে। অভিযুক্তরা একই গ্রামের নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন ও জালালউদ্দিন।

মানিকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, প্রতিবেশী ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন আমার স্বামীর কাছে বাকিতে সিগারেট চায়। সিগারেট নাই বলায় বাহাউদ্দিন ক্ষিপ্ত হয়ে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দিন ঘর থেকে তার বাবার সামনেই দা হাতে ভাই জালালউদ্দিনকে নিয়ে আমার স্বামীকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয়। পরে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে অন্যদিক দিয়ে ঘুরে দোকানে ঢোকে। সেসময় জালালউদ্দিন মানিককে জাপটে ধরলে তার ভাই বাহাউদ্দিন গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

এর আগেও, বাহাউদ্দিন ও জালালউদ্দিন অনেক টাকা বাকি নিয়েছিল। ওই টাকা চাইতে গেলে কয়েকবার মানিককে মারধর করা হয় বলেও উল্লেখ করেন তাসলিমা।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, শুনেছি, সিগারেট বাকি না দেওয়ায় মানিক নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD