1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

টস হেরে বোলিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে হেরে আগে বোলিং  করবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের একাদশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

আইপিএল ২০২৪-এর শুরুতেই লড়াই ধোনি-কোহলির। যদিও দুই তারকাই ইতিমধ্যে নিজ নিজ আইপিএল দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। কোহলি আগেই ফ্যাফ ডু‍‍`প্লেসির হাতে আরসিবির বাগডোর তুলে দিয়েছেন। ধোনি এবারই নেতৃত্ব ছেড়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনও আইপিএলের ট্রফি জেতেনি।

 

 

সুতরাং, এবার নতুন উদ্যমে ট্রফি খরা কাটানোর চেষ্টা চালাবে তারা। অন্যদিকে চেন্নাই সুপার কিংস শুধু ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তাই নয়, বরং প্লে-অফ তথা ফাইনালে ওঠার নিরিখে টুর্নামেন্টের ইতিহাসের সব থেকে সফল দল তারা। সুতরাং, সেই ঐতিহ্য বজায় রাখাই হবে নতুন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের কাছে প্রধান চ্যালেঞ্জ। মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলানো যে মোটেও সহজ কাজ নয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।

চেন্নাইয়ের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, সমীর রিজভি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান

 

 

বেঙ্গালুরুর প্রথম একাদশ
ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পটীদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD