1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বড় হারের অপেক্ষায় বাংলাদেশ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

প্রথম ইনিংসে শতক করা দুই শ্রীলঙ্কার ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস তিন অঙ্কের ইনিংস খেললেন দ্বিতীয় ইনিংসেও। আর তাতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

 

সিলেট টেস্টের তৃতীয় দিনের শেষে লজ্জাজনক হারের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল।  যে রান করে বাংলাদেশের মতন একটা দলের কাছে টেস্ট ম্যাচ জেতা অসম্ভব ব্যাপার। আর সেটাই হল। এই রানকে সামনে রেখে ব্যাট করতে নেমে ৪৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। হার এড়াতে শেষ দুই দিনে আরও ৪৬৪ রান করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
২০০৯ সালে শ্রীলঙ্কার কাছে ৪৬৫ রানে হেরেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে হার।আগামীকাল সর্বোচ্চ রানে হারার সম্ভাবনা না থাকলেও শ্রীলংকার কাছে দ্বিতীয় সর্বোচ্চ রানে হারার সম্ভাবনাটা থাকছে বাংলাদেশের।
বাংলাদেশকে এই টেস্ট থেকে ছিটকে দিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা(১০৮) এবং কামিন্দু মেন্ডিস(১৬৪)।এই সেঞ্চুরি সুবাদে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল রেকর্ডের মালিক হয়েছেন তারা।
শ্রীলংকার হয়ে ৩টি উইকেট নিয়েছেন ফার্নান্দো। একটি করে উইকেট পেয়েছেন কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD