1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

কেউ মাঠে না থাকলেও আমরা আছি: মান্না

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের সঙ্গে যারা জোটে আছেন, গণতন্ত্র মঞ্চসহ যে সাত দলকে নিয়ে জোট করেছি, তাদের নিয়ে কর্মসূচি ঘোষণা করছি।

আগামী ২৭ তারিখে আমরা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করব। আমরা জানাতে চাই, কেউ যদি মাঠে না থাকে- তাহলে আমরা আছি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত : জীবিকা, সম্মান, বিচারের ন্যায্যতা পেতে কথা বলার অধিকার পেতে দুর্নীতি, লুটপাট, পাচারমুক্ত দেশ গড়তে স্বৈরাচার হঠাতে ভোটের অধিকার ফিরে পেতে’ শীর্ষক নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ৭ জন নাগরিক ঐক্যে যোগদান করেন।

তিনি বলেন, ‘সব প্রতিকূলতা কাটিয়ে আমরা সমাধান খুজছি। কারণ যত অত্যাচার করবেন এতে মানুষের প্রতিবাদের ভাষা তত শক্তিশালী হয়। মানুষ প্রতিরোধে শক্তি অর্জন করে। এই বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে আমাদের সংগঠিত করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে শত্রুতা করতে চাচ্ছি না, কারো বারা ভাতে আমরা ছাই দিতে যাচ্ছি না। আমাদের এই কর্মসূচি নিয়ে আপনাদের থেকে ইতিবাচক কথা শুনতে চাই। সেই লক্ষ্য নিয়ে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা এ লড়াইয়ে জিতব। ‘

ক্ষমতায় থাকার জন্য সরকারের ভারতের সমর্থন দরকার উল্লেখ করে মান্না বলেন, আমরা বাংলাদেশের পরিবর্তন করে দিতে পারি। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন দরকার। ভারতের সমর্থন না থাকলে ক্ষমতায় থাকতে পারবেনা। মানুষ যখন জাগবেন তখন শ্রীলংকার মতো পালাতে হবে।

তিনি বলেন, আমাদের ফরেন রিজার্ভ নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নেই। আমাদের পেট্রোল নেই, ডিজেল নেই।

মান্না বলেন, এটা একটা জালিম সরকার। সরকারের সব অপকর্ম এখন ফাঁস হচ্ছে। গুম, খুন যত করেন সব জাতিসংঘের কাছে ধরা পড়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে গুম নেই। এ সরকারের এখন মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বেশিদিন টিকতে পারবে না। সরকার রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারলে, তেলের দাম, গ্যাসের দাম কমাতে না পারলে তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যান। দেশ শ্রীলংকার দিকে চলে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD