1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

যশোরে নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, শিশুটি নাম জোনাকি (৯)। সে বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে।

নিহতের বড় ভাই ভাই তাওহিদ হোসেন চয়ন সাংবাদিকদের বলেছেন, গত ৫ বছর আগে আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎমা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। ৫ দিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে আব্বার রেলগেটের বাসায় বেড়াতে যায়।’

 

তিনি আরও সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে জোনাকীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়।

 

তিনি দাবি করেন, ‘সৎমার সাথে আমাদের বনি-বনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকাণ্ডের সাথে আমার সৎ মা জড়িত।’

 

শোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গতকাল থানায় একটা হারানো জিডি হয়েছে। আজ মেয়েটির লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎ মাকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD