1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন পরীমণি

  • প্রকাশিতঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের সূচনা হয় প্রতিবেশী দেশ ভারতের কলকাতা দিয়ে। সিনেমার ক্ষেত্রে বিষয়টা আরও প্রবল। ভাষাগত সামঞ্জস্যের কারণে ঢাকা-কলকাতার মধ্যে বরাবরই বিশেষ সম্পর্ক বিদ্যমান। দুই ইন্ডাস্ট্রির শিল্পী-কুশলীরা নিয়মিতই পরষ্পরের আঙিনায় কাজ করেন।

তবে এ পর্যন্ত ঢাকা থেকে গিয়ে অভিনেত্রী হিসেবে টলিউডে স্থায়ী হয়েছেন কেবল জয়া আহসান। কলকাতায় তার আবাসনও রয়েছে। কারণ বছরের বড় সময় সেখানেই থাকতে হয় তার। এর বাইরে রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের সূত্রে কলকাতাবাসী হয়েছেন।

তবে এবার কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন ঢাকার নায়িকা পরীমণি। তাও আবার টলিউডে প্রথম ছবিতে যুক্ত হয়েই! কিছু দিন আগেই ‘ফেলু বক্সী’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা। ক’দিন হলো শুটিংয়ে ব্যস্ত তারা।

 

পরীমণি বর্তমানেও ছবির শুটিংয়ের কাজে পশ্চিমবঙ্গেই অবস্থান করছেন এই নায়িকা। এরই মধ্যে গেল সোমবার আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরী। যেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

এর আগেও বিভিন্ন সময় কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। সেখানের বিভিন্ন স্থান, বিষয়াদি ছুঁয়ে গেছে পরীমণিকে।

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরীমণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে।

এরই মধ্যে ‘ফেলু বক্সী’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD