1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দম্পতির

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি।

শুক্রবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার রৌমারী এলাকার জনাব আলীর ছেলে সাইদুর রহমান (২৮) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)। চাকরির কারণে সাইদুর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় থাকতেন।

 

 

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এই দম্পতি নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার স্ত্রী সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত সাইদুর একটি এনজিওতে চাকরি করতেন। তার কর্মস্থল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে রৌমারিতে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে হালুয়াঘাট উপজেলার লক্ষীকুড়া বাজার এলাকায় সিমান্ত সড়কে দূর্ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এই দম্পতি নিহত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD