1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল দুই সন্তানসহ মায়ের মরদেহ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে সিলিং ফ্যানে সঙ্গে মা ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদগঞ্জে উপজেলার চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ির স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) এবং আরিয়া (২)।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন রাঢ়ি প্রায় একমাস আগে দুবাই থেকে দেশে ফেরেন। সম্প্রতি স্ত্রী সীমার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে ঝগড়া চলছিল। এর জেরে সীমা সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।

 

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD