1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

আসন্ন ১৮ এপ্রিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজটিকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার ঘোষিত ওই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন সদ্যই অবসর ভেঙে ফেরা দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

গত বছরের নভেম্বরে আচমকা অবসর নেন ইমাদ। গত মাসে পিএসএলে অসাধারণ খেলার পর পিসিবির সঙ্গে কথা বলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি। আমির অবশ্য অবসর নেন ২০২০ সালের ডিসেম্বরে, তখনকার টিম ম্যানেজমেন্টের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ এনে।

দু’জনই কিছুদিন আগে অবসর ভেঙে ফিরে আসেন। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্যই পিসিবির সঙ্গে যোগাযোগ করে খেলায় ফিরেছেন এই দুজন। নিউজিল্যান্ড সিরিজে তাদের দলে ফেরা তাই অনেকটা অনুমেয় ছিল। এ ছাড়াও চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকা পেসার নাসিম শাহও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজের দলে। কিছুদিন আগেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা উসমান খানকেও বরণ করে নেয়া হয়েছে পাকিস্তান জাতীয় দলে।

ঘরোয়ার পারফরম্যান্স বিবেচনা করে মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খানকেও নেয়া হয়েছে। আনক্যাপড (এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি এমন) আবরার আহমেদও আছেন এই স্কোয়াডে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাবর আজম। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই দলটির দায়িত্বে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এক সিরিজ পরেই আবারও পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পান বাবর। চলতি মাসেই পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে ৫ ম্যাচের সিরিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD